বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আখতার হোসেনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আকরাম হোসাইন। তিনি বলেন, একটু আগে তাকে আটক করা হয়েছে। তিনি শাহবাগ থানায় আছেন।
এ বিষয়ে পুলিশের বক্তব্য জানতে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মামুন অর রশীদকে ফোন দিলে তিনি দুইবার ফোন রিসিভ করে আবার কেটে দেন।
0 মন্তব্যসমূহ
Do good not be good.
- সাফকথা