শেষ খবর

6/recent/ticker-posts

Header Ads Widge

Responsive Advertisement

ফ্লয়েডের পরিবারকে ২ কোটি ৭০ লাখ ডলার দেবে নগর কর্তৃপক্ষ

জর্জ ফ্লয়েড এখন আর কালো মানুষের নাম নয়, নির্যাতিত মানুষের প্রতীক

যুক্তরাষ্ট্রে পুলিশ হেফাজতে মৃত্যু হওয়া জর্জ ফ্লয়েডের পরিবারকে ২ কোটি ৭০ লাখ ডলার ক্ষতিপূরণ দিয়ে মামলা নিষ্পত্তি করার ঘোষণা দিয়েছে মিনিয়াপোলি নগর কর্তৃপক্ষ। মিনিয়াপোলির মেয়র জ্যাকব ফেরি স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় এ বিষয়ে ফ্লয়েডের পরিবারের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলন করার কথা বলেছেন। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, জাল নোট ব্যবহারের অভিযোগে টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনের বাসিন্দা জর্জ ফ্লয়েডকে (৪৬) গত বছর ২৫ মে আটক করে মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলি শহরের পুলিশ। আটকের পর ডেরেক চৌভিন নামের এক পুলিশ কর্মকর্তা ফ্লয়েডের ঘাড় হাঁটু দিয়ে সড়কে চেপে ধরলে তিনি মারা যান। এই প্রতিবাদে ফুঁসে ওঠে যুক্তরাষ্ট্র। প্রতিবাদ, বিক্ষোভ হয় সারা বিশ্বে।

ফ্লয়েডের বোন ব্রিজেট ফ্লয়েড এক বিবৃতিতে বলেন, ন্যায়বিচার পাওয়ার এই কঠিন যাত্রায় একটা সমাধানে পৌঁছাতে পেরে তিনি ও তাঁর পরিবার সন্তুষ্ট। বিবৃতিতে আরও বলা হয়, ‘আমাদের হৃদয় ভাঙার পরও আমরা জেনে স্বাচ্ছন্দ্যবোধ করছি যে জর্জ ফ্লয়েড বিশ্বকে দেখিয়েছে কিভাবে বেঁচে থাকতে হয়।’

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ফ্লয়েডকে হত্যার দায়ে চাকরিচ্যুত ওই পুলিশ কর্মকর্তার বিচার আদালতে চলমান। তবে অভিযুক্ত ডেরেক চৌভিন আদালতকে বলেছেন, তিনি অপরাধী নয়। তিনি শুধু তাঁর পুলিশের প্রশিক্ষণ কে কাজে লাগিয়েছেন মাত্র।

(সূত্রঃ প্রথম আলো)

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ