শেষ খবর

6/recent/ticker-posts

Header Ads Widge

Responsive Advertisement

ঢাকার নবাবগঞ্জ উপজেলার নতুন এসিল্যান্ড এর যোগদান

ঢাকার নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন অরুণ কৃষ্ণ পাল। রবিবার (১৮ এপ্রিল) বিকেলে নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার হিসেবে তিনি দায়িত্ব বুঝে নেন।

অরুণ কৃষ্ণ পাল ঢাকা ডিসি অফিসে সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন দীর্ঘদিন। এর আগে বিভাগীয় কমিশনের কার্যালয়ে কর্মরত ছিলেন। এরপর নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পান। অরুণ কৃষ্ণ পাল ৩৫ তম বিসিএস প্রশাসন ক্যাডারে যোগদান করেন।

সকলের সহযোগিতায় নবাবগঞ্জ ভূমি অফিসকে আরো আধুনিক করে তুলবেন এবং জনগণের ভূমি সেবা নিশ্চিত করবেন বলে জানান, নবনিযুক্ত সহকারী কমিশনার (ভূমি) অরুণ কৃষ্ণ পাল।

অন্যদিকে এর আগে কর্মরত সহকারী কমিশনার (ভূমি) রাজিবুল ইসলামকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। প্রায় দুই বছর নবাবগঞ্জে কর্মরত থাকসর পর বদলি আদেশ হলে নরসিংদীর মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ