তদন্ত বার্তা রিপোর্ট : ঢাকার দোহারে ১২ বছরের এক কিশোরী নাবালিকা শালীকে ধর্ষণের ঘটনায় ধর্ষক দুলাভাই আব্দুর রাজ্জাক (২৫) কে আটক করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। ধর্ষক রাজ্জাক উপজেলার বিলাশপুর ইউনিয়নের বড় রামনাথপুর এলাকার জয়নাল বেপারীর ছেলে।
জানা যায়, গত শনিবার সকালে রাজ্জাক তার কিশোরী শালী কে নিয়ে পালিয়ে যায়। তাদের মোবাইল ফোন বন্ধ পেয়ে কিশোরীর পরিবার দোহার থানায় একটি অভিযোগ দাখিল করেন এবং পরবর্তীতে পুলিশের অনিহা ও গাফিলতি দেখে স্থানীয় মানবাধিকার বাঃ মানবাধিকার কমিশন ঢাকা জেলা দঃ আঞ্চলিক টিম কে জানালে তাদের সহায়তায় ভিক্টিম ও আসামি কে ঊদ্ধার করে দোহার থানা পুলিশকে সোপর্দ করা হয়।
নিখোঁজের ৫ দিন পর শুক্রবার রাতে পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলার মাঝিরকান্দা এলাকার ভাড়া বাড়ি থেকে তাদের উদ্ধার করা হয়। ভিক্টিমস এর মা বাদী হয়ে নারী ও শিশু ১১ (ক) ধারায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। পরে শনিবার সকালে ধর্ষক রাজ্জাককে আদালতে প্রেরণ করেন দোহার থানা পুলিশ। বর্তমানে ধর্ষিতা ঐ কিশোরী পরিবারের সদস্যদের নিয়ে উপজেলার সুতারপাড়া ইউনিয়নের গাজীরটেক ইউপি সদস্য আয়নালের বাড়িতে আশ্রয় নিয়েছেন। ধর্ষিতা জানায়, বিয়ের প্রলোভন দেখিয়ে দুলাভাই রাজ্জাক আমাকে নিয়ে নবাবগঞ্জে মাঝিরকান্দা এলাকায় একটি ভাড়া বাড়িতে উঠে এবং বিয়ে না করেই আমার সাথে শারিরীক সম্পর্কে লিপ্ত হয়। এ বিষয়ে এস.আই মনিরুজ্জামান জানায়, শুক্রবার রাতে রাজ্জাককে মানবাধিকার কর্মীদের সহায়তায় গ্রেফতার করে শনিবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

0 মন্তব্যসমূহ
Do good not be good.
- সাফকথা