বাংলাদেশ রেলওয়ের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীরা বেশ কয়েকমাস ধরে পেনশন ও বেতন ভাতা পাচ্ছেন না।
আজ সোমবার ( ৩১ মে) রেলওয়ের শ্রমিক সংগঠন রেলওয়ে শ্রমিকলীগের প্রতিনিধিদল রেলওয়ে উদ্ধর্তন কর্মকর্তাদের সাথে দেখা করেন।
গত কয়েক মাস ধরে বকেয়া বেতন না পাওয়ায় রেলওয়ে অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। এতে রেল কর্মকর্তারা অদক্ষতা ও পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন ভুক্তভোগীরা।
এদিকে ঈদের আগেও বেশিরভাগ কর্মকর্তা কর্মচারীরা ঈদ বোনাস ও বেতন ভাতা পায়নি। কিছু বিভাগে বেতন পেলেও এখনো অনেক বিভাগে কর্মকর্তা কর্মচারী বেতন ভাতা পাননি। এতে করে চরম কষ্টে ও মানবেতর জীবনযাপন করতে হচ্ছে ভুক্তভোগীদের।
বাংলাদেশ রেলওয়ে শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম নেতৃত্বে একটি প্রতিনিধি দল জিএম(পূর্ব) ও এফএএন্ডসিএ সাথে সাক্ষাৎ করতে গেলে উদ্ধর্তন কর্তৃপক্ষ দায় এড়ানোর চেষ্টা করেন। এতে শ্রমিক নেতাদের তোপের মুখে পড়েন।
শ্রমিক নেতাদের তোপের মুখে এফএএন্ডসিএও আশ্বস্ত করেন আগামী সপ্তাহের মধ্যে দু মাসের পেনশন একত্রে পাবেন পেনশনভোগীরা এবং কয়েক দিনের মধ্যে রেলওয়ে সকল বিভাগের যেসকল কর্মচারীরা এখনো বেতন পায়নি তারাও একত্রে বেতন পেয়ে যাবেন।
বাংলাদেশ রেলওয়ে শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাথে যোগাযোগ করা হলে তিনি বলেনঃ আমরা জিএম(পূর্ব), এফএএন্ডসিএও (পূর্ব) ও এডিশনাল এফএন্ডসিও (পূর্ব) সাথে শ্রমিকদের বেতন ও পেনশন ভাতা সমস্যা নিয়ে সাক্ষাৎ করি। উনারা আইবাস প্লাস প্লাস সিস্টেম ও কিছু ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক এর অসহযোগিতার কথা উল্লেখ করেন। শ্রমিকরা এদেশের প্রধান চালিকাশক্তি। রেলওয়ে এ প্রথম কর্মচারীরা কাজ করে বেতন পায়না যা খুবই নজিরবিহীন ঘটনা। সাড়ামাস কাজ করে বেতন ও পেনশন না পেয়ে পরিবার নিয়ে সবাই খুবই কষ্টের মধ্যে আছে। তবে রেলওয়ে উদ্ধর্তন কর্তৃপক্ষ দ্রুততম সময়ের মধ্যে সমস্যা সমাধান করবে বলে আমাদের আশ্বস্ত করেন।

0 মন্তব্যসমূহ
Do good not be good.
- সাফকথা