নাছির উদ্দিন পল্লব : ঢাকার দোহার উপজেলায় পদ্মা নদীর তীর রক্ষায় জরুরি বৈঠক করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ঢাকা-১ আসনের সাংসদ সালমান ফজলুর রহমান। বৈঠকে তিনি বলেন, দোহারে পদ্মা নদীর তীর ঘেসে তৈরি হবে মেরিন ড্রাইভ।
শনিবার (২৯ মে) সকাল ১০ টায় উপজেলার মুকসুদপুর ইউনিয়নের পদ্মা সরকারি কলেজের সভাকক্ষে এ জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পদ্মা নদীর দোহারের অংশে নদী শাসন ও তীর রক্ষা বাঁধ প্রকল্পের বিভিন্ন দিকনির্দেশনা ও পরিকল্পনার বিষয়ে আলোচনা হয়। এসময় পদ্মা নদী শাসন ও তীর রক্ষা বাঁধ প্রকল্পের কাজে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আগামী ২০২২ সালের জুন মাসের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের জন্য নির্দেশনা দেন সালমান এফ রহমান।
বৈঠকে সালমান এফ রহমান বলেন, সর্ব প্রথমে পদ্মা নদীতে ক্যাপিটাল ড্রেজিং করে তীরবর্তী সীমানার ২০ বর্গ কিলোমিটার নিচু জমির উন্নয়ন করতে হবে। এসকল জমি দোহার উপজেলার অর্থনৈতিক উন্নয়নের কাজে ব্যবহার করা যাবে। পরবর্তীতে এখানে গড়ে উঠবে পর্যটন নগরী। পদ্মা নদীর তীর ঘেসে তৈরি হবে নতুন মেরিন ড্রাইভ।
উপস্থিত ছিলেন,সাবেক উপদেষ্টা ড. এ আর খান, পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী আব্দুল মতিন সরকার,নির্বার্হী প্রকৌশলী দেওয়ান আয়নুল হক,দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আলমগীর হোসেন,২৫ ইসিবি’র সিও লেফটেন্যান্ট কর্নেল তানভীর আহমেদ, ওটিসি মেজর আক্তার হোসেন, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ দক্ষিণ) হুমায়ুন কবির, দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফ এম ফিরোজ মাহমুদ, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দিন মনজু, দোহার সার্কেলের এএসপি জহিরুল ইসলাম, দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র, দোহার থানার ওসি মোস্তফা কামাল ও নবাবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন দোহার ও নবাবগঞ্জ উপজেলার আইনশৃঙ্খলা রক্ষা কমিটিতে এমপির নিযুক্ত দুই প্রতিনিধি মুশফিকুর রহমান লিমন এবং ইফতেখার আহমেদ হৃদয়।

0 মন্তব্যসমূহ
Do good not be good.
- সাফকথা