শেষ খবর

6/recent/ticker-posts

Header Ads Widge

Responsive Advertisement

সংক্ষিপ্ত খবর ৮

গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে এবং দোষ স্বীকার করে নিয়েছে মামুনুল হক,
পিবিআইয়ের জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, তাদের হেফাজতে শেষ তিন দিনের রিমান্ডে মামুনুল হক নাশকতার ঘটনার ব্যাপারে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। একই সঙ্গে নিজের দোষ স্বীকার করেছেন। তার স্বীকারোক্তির যাবতীয় তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে অভিযোগপত্র দেওয়া হবে।
ছয় মামলায় ১৮ দিন রিমান্ড শেষে হেফাজতে ইসলামের নেতা মামুনুল হককে কাশীপুর কারাগারে পাঠানো হয়। তদন্ত কর্মকর্তাদের দেওয়া ছয়টি মামলার ছয়টি প্রতিবেদন আদালতে নথিভুক্ত করা হয়েছে বলেও জানান পরিদর্শক মো. আসাদুজ্জামান।

গার্হস্থ্য অর্থনীতি কলেজের নাম বদলে দেওয়া হোলো
রাজধানীর আজিমপুরে অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত গার্হস্থ্য অর্থনীতি কলেজের নাম পরিবর্তন করে ‘গভর্নমেন্ট কলেজ অব এ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স, আজিমপুর, ঢাকা’ রাখা হয়েছে।
গার্হস্থ্য অর্থনীতি কলেজ ১৯৬১ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের একটি পেশাভিত্তিক মেয়েদের শিক্ষাপ্রতিষ্ঠান। 
গতকাল বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-সচিব মোহাম্মদ আবু নাছের বেগ স্বাক্ষরিত এক আদেশে বলা হয়, উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে, গার্হস্থ্য অর্থনীতি কলেজ, আজিমপুর, ঢাকা-এর নাম পরিবর্তন করে ‘গভর্নমেন্ট কলেজ অব এ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স, আজিমপুর, ঢাকা’ নামে নামকরণে নির্দেশক্রমে মন্ত্রণালয়ের সম্মতি জ্ঞাপন করা হলো।

রুয়েট-চুয়েট-কুয়েটে ভর্তি পরীক্ষা: যোগ্যদের তালিকা প্রকাশ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) প্রথমবারের মতো অনুষ্ঠেয় সমন্বিত ভর্তি পরীক্ষায় যোগ্যদের তালিকা প্রকাশিত হয়েছে।
https://www.admissionckruet.ac.bd/ ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এই তালিকা। মোট ২৫ হাজার ৬৪৭ জন পরীক্ষার্থী এবার তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (চুয়েট-কুয়েট-রুয়েট) সমন্বিত ভর্তি পরীক্ষায় বসতে পারবেন।

ক বিভাগে (ইঞ্জিনিয়ারিং, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ) ২২ হাজার ৬১০ ও খ বিভাগে (ইঞ্জিনিয়ারিং, নগর ও অঞ্চল পরিকল্পনা এবং স্থাপত্য বিভাগ) ৩ হাজার ৩৭ জন পরীক্ষার্থী রয়েছেন। মোট আসন ৩ হাজার ২০১টি। তালিকায় শিক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রও প্রকাশ করা হয়েছে।

পরীক্ষার বিষয় ও মানবণ্টন
এবারের ভর্তি পরীক্ষায় সাধারণ প্রকৌশল বিভাগসহ নগর ও পরিকল্পনা বিভাগ, অর্থাৎ গ্রুপ ‘ক’-তে এমসিকিউ পদ্ধতিতে ৫০০ নম্বর। প্রকৌশলের পাশাপাশি স্থাপত্য বিভাগ নিয়ে গ্রুপ ‘খ’-তে ৭০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ