পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার ঘটনায় এক যুবককে ‘চিহ্নিত করার’ কথা জানিয়ে পুলিশ বলেছে, সে একজন ‘মাদকসেবী’।
ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের উপ-কমিশনার আ স ম মাহতাব উদ্দিন শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়ে বলেন, তাকে গ্রেপ্তারের ‘চেষ্টা চলছে’।
অর্থমন্ত্রী অনুতপ্ত!
অতীতের বাজেটে বেশি মুনাফা করা ব্যবসায়ীদের ওপর বেশি করারোপ করা নিয়ে অনুশোচনা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। কালো টাকা সাদা করার সুযোগ না রাখার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যারা সীমিত সম্পদকে এক্সপ্লয়েড করে ম্যাক্সিমাম আয় করবে তাদের বেশি সুযোগ করে দেওয়া উচিত ছিল। সেটা না করে যারা বেশি আয় করেছিল তাদের আরও বেশি কর চাপিয়ে দেওয়া হয়েছিল। এটা ঠিক নয়।’ শুক্রবার (৪ জুন) ভার্চুয়ালি ২০২১-২০২২ অর্থবছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
প্রাথমিক শিক্ষার্থীরা জামা-জূতা-ব্যাগ কেনার টাকা পাবে
স্কুল ব্যাগ, জামা ও জুতা (কিট অ্যালাউন্স) কিনতে টাকা পাবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এজন্য ২০২১-২০২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বরাদ্দ রাখা হয়েছে।এ ব্যাপারে মন্ত্রণালয় জানিয়েছে, প্রতি শিক্ষার্থীর জন্য বছরের শুরুতে কিট অ্যালাউন্স বাবদ প্রাথমিকভাবে ১ হাজার টাকা ও উপবৃত্তির মাসিক হার ১০০ টাকার পরিবর্তে ১৫০ টাকা করা হয়েছে। এজন্য বর্তমান অর্থবছরে ৩ হাজার ৭১২ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
চীন ১৩ই জুনের মধ্যে পাঠাতে চায় উপহারের ৬লাখ টীকা,
বাংলাদেশকে দ্বিতীয় দফায় উপহারের জন্য যে ছয় লাখ টিকা দেওয়ার কথা, তা ১৩ জুনের মধ্যে হস্তান্তরের জন্য তৈরি রয়েছে চীন। তবে বাংলাদেশ কখন চীনের উপহারের টিকা নেবে, তা এখনো চূড়ান্ত হয়নি। আজ শনিবার দুপুরে ঢাকায় চীন দূতাবাসের উপরাষ্ট্রদূত হুয়ালং ইয়ান মুঠোফোনে প্রথম আলোকে এ তথ্য জানান।সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে চীনের উপহারের টিকার বিষয়ে উপরাষ্ট্রদূত একটি স্ট্যাটাস দেন।

0 মন্তব্যসমূহ
Do good not be good.
- সাফকথা