শেষ খবর

6/recent/ticker-posts

Header Ads Widge

Responsive Advertisement

এক ধাক্কায় অনেক কমার পরেও শুক্রবার আবারও সোনা-রূপার দর পতন



বৃহস্পতিবার বড়সড় পতনের পর শুক্রবার ভারতে কমল সোনা এবং রুপোর দাম। এমসিএক্স সূচকে ১০ গ্রাম গোল্ড ফিউচার্সের দাম ০.১৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪৮,৬১৬ টাকা। অন্যদিকে এক কেজি সিলভার ফিউচার্সের দাম ০.১ শতাংশ টাকা কমে হয়েছে ৭০,৭২২ টাকা।
গত মার্চে ১০ গ্রাম সোনার দাম প্রায় ৪৪,০০০ টাকার কাছে নেমে গিয়েছিল। যা প্রায় এক বছরে সর্বনিম্ন ছিল। পরে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের মধ্যে সোনার দাম অনেকটাই বেড়েছে। সেই উত্থানের জেরে সোনার দাম ক্রমশ ৫০,০০০ টাকার দিকে এগিয়ে যাচ্ছে। গত দু'মাসে সোনার দাম ৫,০০০ টাকার মতো বেড়েছিল কিন্তু বিশ্ব বাজারের রেশ ধরে বৃহস্পতিবার ভারতীয় বাজারে একধাক্কায় কমে যায় অনেকটা দাম। গত সেশনে ১০ গ্রাম সোনার দাম কমেছিল দুই শতাংশ বা ৯৫০ টাকা। আর এক কেজি রুপোর দাম কমেছিল ২.৫ শতাংশ বা ১,৮০০ টাকা। তাও গত বছরের অগস্টের রেকর্ড দরের (১০ গ্রামের দাম ৫৬,২০০ টাকা) থেকে আপাতত সোনা অনেকটা কম আছে।

বিশ্ব বাজারেও সোনার দাম পড়ে গিয়েছে। তার জেরে হলুদ ধাতুর দর দু'সপ্তাহে সর্বনিম্ন স্তরে পৌঁছে গিয়েছে। এক আউন্স স্পট গোল্ডের দাম ০.৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ১,৮৬২.৬৮ ডলার। গত সেশনে তো সোনার দাম দু'শতাংশ কমে গিয়েছিল। অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে রুপো এবং হিরের দামও কমেছে। এক আউন্স রুপোর দাম ০.৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ২৭.৩১ ডলার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ