আ হ ম মুস্তফা কামালের কাছে প্রশ্ন ছিল, বাজেট বক্তব্যে তিনি যে বললেন প্রতি মাসে ২৫ লাখ ডোজ ভ্যাকসিন দেওয়া হবে। এভাবে দিতে গেলে তো চার বছর লেগে যাবে।
প্রশ্ন শুনে অর্থমন্ত্রী প্রথমেই বলেন, ‘কোথায় পেলেন এ তথ্য?’ জবাবে সাংবাদিক জানান, ‘আপনার বাজেট বক্তব্যেই তা বলা আছে।’
তখন অর্থমন্ত্রী আবার বলেন, ‘শুরুর দিকে মাইকিং করেও টিকা দেওয়ার লোক পাওয়া যাচ্ছিল না। তবে পর্যায়ক্রমে সবাইকেই ভ্যাকসিনের আওতায় নিয়ে আসা হবে।’
সাদা-কালো টাকার বিষয়ে অর্থমন্ত্রী যা বললেন!
কালোটাকা সাদা করার সুযোগ বিষয়ে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, এটা কালোটাকা নয়। অপ্রদর্শিত আয়। এটা নিয়ে মিশ্র অভিমত আছে। কেউ বলেন “ভালো,’ কেউ বলেন ‘না’। কয়েক দিন আগেই অর্থমন্ত্রী সাংবাদিকদের জানিয়েছিলেন, যত দিন অপ্রদর্শিত আয় থাকবে, তত দিন তা সাদা করার সুযোগ থাকবে।
প্রশ্নটি ছিল, সিদ্ধান্তটি পরিবর্তনের ক্ষেত্রে কী যুক্তি কাজ করেছে। জবাবে অর্থমন্ত্রী বলেন, তখন তাঁর কাছে যথেষ্ট তথ্য ছিল না। তবে এই সুযোগের ভালো দিক যেমন আছে, খারাপ দিকও আছে। ভালো দিক হচ্ছে অর্থনীতির মূল ধারায় আসে। আর খারাপ দিকটি হচ্ছে, ন্যায্যতা থাকে না।
আয় কমলেও করে ছাড় নেই। করোনা মহামারিতেও আয়করে কোনো ছাড় পেলেন না নিম্ন ও মধ্যম আয়ের মানুষ। বছরে তিন লাখ টাকার বেশি আয় করলেই কর দিতে হবে। আর সর্বনিম্ন করহার হচ্ছে ৫ শতাংশ।
করোনায় মৃত্যু বেড়েছে দেশে
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩৪ জনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৪ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গতকাল বৃস্পতিবার (৩ জুন) করোনা আক্রান্ত হয়ে ৩০ জনের মৃত্যু হয়। গত বুধবার (২ জুন) দেশে করোনায় ৩৪ মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। আর গত মঙ্গলবারের জানানো হয়, ৪১ জনের মৃত্যু হয় এই ভাইরাসে আক্রান্ত হয়ে।
স্বাস্থ্য অধিদপ্তরের জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা পজিটিভ হয়েছেন আরো ১৮৮৭ জন। এর আগে বৃহস্পতিবার (৩ জুন) করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হন ১৬৮৭ জন। বুধবার (২ জুন) দেশে ১ হাজার ৯৮৮ জনের করোনা শনাক্তের কথা জানানো হয়। আর গত মঙ্গলবারের জানানো হয়, করোনা শনাক্ত হয়েছিল এক হাজার ৭৬৫ জনের শরীরে।

0 মন্তব্যসমূহ
Do good not be good.
- সাফকথা