শেষ খবর

6/recent/ticker-posts

Header Ads Widge

Responsive Advertisement

সংক্ষিপ্ত খবর ৪

ঢাবি'র সিদ্ধান্ত হল খুলবে না, পরীক্ষা নেবে ১লা জুলাই থেকে,

আবাসিক হল না খুলে সশরীরে ১ই জুলাই থেকে স্নাতক সকল বর্ষ এবং স্নাতকোত্তরের চূড়ান্ত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ। তবে করোনা পরিস্থিতির উন্নতি না হলে একই তারিখ থেকে পরীক্ষা শুরু হবে অনলাইনে।
আজ মঙ্গলবার(১ জুন) বিকালে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলে এসব সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন ঢাবি ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হাসানুজ্জামান।

সৌদি নির্দেশনা মেলেনি তাই বাংলাদেশের হজ্জ অনিশ্চিত

করোনা পরিস্থিতিতে গেলো বছর সৌদি আরবের বাইরে থেকে কাউকে হজ পালনের অনুমতি দেওয়া হয়নি। এ বছর হজের আর দুই মাসের মতো বাকি। তবে এখনও হজ নিয়ে কোনও সুনির্দিষ্ট ঘোষণা দেয়নি সৌদি কর্তৃপক্ষ। বাংলাদেশসহ অন্যান্য দেশ থেকে অংশগ্রহণের বিষয়টি নিয়ে কোনও তথ্য জানায়নি দেশটি। হজ সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশের প্রস্তুতি থাকলেও সৌদি সরকারের নির্দেশনা না পাওয়ায় বাংলাদেশ থেকে হজে অংশগ্রহণের বিষয়টি অনিশ্চিত।

৪ঠা জুন 'চা দিবস' পালিত হবে,

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের তারিখটিকে স্মরণীয় করে রাখতে দেশে প্রথমবারের আগামী ৪ জুন জাতীয় চা দিবস উদ্‌যাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাণিজ্য মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও চা বোর্ডের উদ্যোগে দিবসটি উদ্‌যাপন করা হবে। বুধবার (২ জুন) সচিবালয়ে আয়োজিত এক অনলাইন প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, আগামী ৪ জুন শুক্রবার ওসমানী স্মৃতি মিলনায়তনে সকাল ১০টায় জাতীয় চা দিবসের উদ্বোধন করা হবে এবং আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সেখানে বিভিন্ন প্রতিষ্ঠানের চা প্রদর্শন করা হবে। এছাড়াও বঙ্গবন্ধু প্যাভেলিয়ন এবং শ্রীমঙ্গলস্থ টি মিউজিয়ামে রক্ষিত চা শিল্পের দুর্লভ জিনিসপত্র প্রদর্শন করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ