
সংসদ ভবনে তলোয়ার নিয়ে হামলার পরিকল্পনার অভিযোগে করা মামলায় আলোচিত ইসলামী বক্তা আমির হামজা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পাঁচদিনের রিমান্ড শেষে মুফতি আমির হামজাকে সোমবার আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) পুলিশ পরিদর্শক কাজী মিজানুর রহমান।
গত ২৫ মে রাজধানীর শেরেবাংলা নগর থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আমির হামজার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
গত ২৫ মে রাজধানীর শেরেবাংলা নগর থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আমির হামজার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
ধর্ষণ এমসি কলেজ :অধ্যক্ষ ও হোষ্টেল সুপারকে বরখাস্তের নির্দেশ
সিলেটের এমসি কলেজে ধর্ষণের ঘটনায় প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোহাম্মদ সালেহ আহমেদ ও হোস্টেল সুপার মো: জামাল উদ্দিনকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করে বিভাগীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বুধবার বিচারপতি মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কামরুল ইসলাম মোল্লার বেঞ্চ এ নির্দেশ দেন।
পিঁয়াজ : পাইকারী বাজারে দাম কমেছে
ভারতীয় পিঁয়াজ আমদানির ঘোষণায় দেশের পাইকারি বাজারে একদিনের ব্যবধানে প্রতিকেজি পিঁয়াজে ৩ থেকে ৫ টাকা করে দাম কমেছে। ভারতে করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নিলে বাংলাদেশের সঙ্গে ভারতের প্রায় সব স্থলবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে হিলি ও চাঁপাই স্থলবন্দর দিয়ে পিঁয়াজ বা অন্য কোনো পণ্যবাহী গাড়ি প্রবেশ করছে না। এ অবস্থায় বেনাপোলসহ আরো কয়েকটি স্থলবন্দর দিয়ে পিঁয়াজ আনা যাবে- সরকারের এমন একটি সিদ্ধান্তের কারণে পিঁয়াজের বাজার পড়তে শুরু করেছে।


0 মন্তব্যসমূহ
Do good not be good.
- সাফকথা