
করোনার মধ্যেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলেছে বাংলাদেশ, গণমাধ্যমকর্মীরাও এসময় অকুতোভয়ে কাজ করছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
বুধবার ( ২ জুন) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তর থেকে অনলাইনে মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত এশিয়া-প্যাসিফিক ইনস্টিটিউট ফর ব্রডকাস্টিং ডেভেলপমেন্ট-এআইবিডি আয়োজিত লিডারস ওয়েবসামিটে মন্ত্রী পর্যায়ের উদ্বোধনী আলোচনায় বাংলাদেশের প্রতিনিধিত্বকালে তিনি একথা বলেন।
নারী চিকিৎসকের খুনের ঘটনায় সন্দেহ করা হয় সাবলেট থাকা মডেল কানিজ,
রাজধানীর কলাবাগানে গ্রিন লাইফ মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক সাবিরা রহমান লিপির মৃত্যুর ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। বাসা থেকে তার লাশ উদ্ধারের ৩৫ ঘণ্টা পর গত মঙ্গলবার মধ্যরাতে এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে।
নিহত ডা. সাবিরার মামাতো ভাই রেজাউল হাসান জুয়েল বাদি হয়ে কলাবাগান থানায় এ মামলা দায়ের করেন। মামলার বাদি ওই বাসার সাবলেটে থাকা মডেল কানিজ সুর্বণাকে সন্দেহ করেছে। কানিজ এবং এক থেকে দুইজন মিলে লিপিকে নৃশংসভাবে হত্যা করেছে বলে মামলার এজাহারে বাদি অভিযোগ করেছেন। মামলায় অন্য সাবলেটে থাকা নূরজাহানকে বাদি সন্দেহ করেননি। কারণ তিনি ঘটনার দিন ছিলেন। তিনি ঈদে গ্রামের বাড়ি গিয়ে আর আসতে পারেননি।
বঙ্গবন্ধুর চার খুনির বিরুদ্ধে চুড়ান্ত সিদ্ধান্ত : খেতাব বাতিল
আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত চার খুনী শরিফুল হক ডালিম, নূর চৌধুরী, রাশেদ চৌধুরী ও মোসলেহ উদ্দিনের রাষ্ট্রীয় খেতাব ও পদক বাতিল করা হবে। এছাড়া তিনি বলেন, জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিল করতে হলে তথ্য-উপাত্ত দিয়ে প্রমাণ করতে হবে। উপযুক্ত প্রমাণ ছাড়া তার বিরুদ্ধে কোন সিদ্ধান্ত নেয়া হবে না। পাশাপাশি সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া হেফাজতের কাউকে ভবিষ্যতেও গ্রেফতার করা হবে না। বুধবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ষষ্ঠ সভা শেষে সাংবাদিকদের মন্ত্রী এ কথা বলেন।
সভা শেষে মন্ত্রী সাংবাদিকদের বলেন, বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত চার খুনী শরিফুল হক ডালিম, নূর চৌধুরী, রাশেদ চৌধুরী ও মোসলেহ উদ্দিনের রাষ্ট্রীয় খেতাব ও পদক বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। এখন আমরা গেজেট আকারে প্রকাশ করব। গেজেট প্রকাশ করলে আপনারা পাবেন। এর আগে কোনও মন্তব্য করতে চাই না।
দেশে ভ্যাক্সিন তৈরির উদ্যোগ নেয়া হয়েছে : প্রধানমন্ত্রী
বিদেশ থেকে ভ্যাকসিন সংগ্রহের পাশাপাশি দেশে ভ্যাকসিন উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ লক্ষ্যে প্রযুক্তি হস্তান্তরের বিষয়ে বিভিন্ন দেশ ও উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা অব্যাহত আছে বলেও তিনি জানান।
বুধবার (২ জুন) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত আসনের মনিরা সুলতানের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য জানান।
চাঁদাবাজির মামলায় আউয়াল রিমান্ডে
এবার একটি চাঁদাবাজির মামলায় রাজধানীর পল্লবীর সাহিনুদ্দিন হত্যা মামলার আসামি লক্ষ্মীপুর-১ আসনের সাবেক এমপি এমএ আউয়ালকে জিজ্ঞাসাবাদের জন্য দুইদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
পুলিশের করা আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম হাসিবুল হক বুধবার শুনানি শেষে এ আদেশ দেন। ২০ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে অবসরপ্রাপ্ত মেজর মোস্তফা কামাল গত মাসে আউয়ালের বিরুদ্ধে এ মামলা করেছিলেন।




0 মন্তব্যসমূহ
Do good not be good.
- সাফকথা