শেষ খবর

6/recent/ticker-posts

Header Ads Widge

Responsive Advertisement

সংক্ষেপে খবর

ফারিয়ার পোশাক মিলবে দশ টাকায়

চিত্রনায়িকা নুসরাত ফারিয়া বেশ ফ্যাশনসচেতন। দেশ ও দেশের বাইরে থেকে জামাকাপড় সংগ্রহ করা তাঁর সখ। তাঁর পোশাকের ঝুড়িতে আছে অসংখ্য নামী ব্র্যান্ডের জামাকাপড়। সেখান থেকে নতুন ও পুরোনো মিলে দুই শতাধিক পোশাক যাচ্ছে সুবিধাবঞ্চিত মানুষের কাছে। দশ টাকার বিনিময়ে সেই পোশাক আগামী ঈদুল আজহায় সুবিধাবঞ্চিত মানুষদের হাতে তুলে দেওয়া হবে।

ঘুম থেকে জেগে উঠেই চমকে গেলো, 'রিক্সাগার্ল'

ঘুম ভাঙতেই চমকে গেলেন ‘রিকশা গার্ল’ সিনেমার অভিনয়শিল্পী নভেরা রহমান। মঙ্গলবার দিবাগত রাতটা ছিল তাঁর জন্য খুবই বিশেষ। প্রতিদিনের মতো ঘুম থেকে ওঠে মুঠোফোন হাতে নিয়ে দেখেন, সবাই শুভেচ্ছা জানাচ্ছেন। হঠাৎ কী এমন ঘটল, ভাবতেই সময় লেগে যায়। এরপর আনন্দে চিৎকার করে ওঠেন। এরই মধ্যে জেনে গেছেন, বহুল প্রত্যাশিত সিনেমার ট্রেলার ফেসবুকে প্রকাশিত হয়েছে। কয়েক ঘণ্টার মধ্যে চার হাজারের বেশি শেয়ার হয়েছে। আর এই ঘটনাটি তাকে পুর্ব থেকে জানানোোও হয় নি।

৫০কোটি টাকা আত্মসাতের পর সিআইডি'র হাতে গ্ৰেফতার


প্রতারণা করে প্রায় ৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মশিউর রহমান খান ওরফে বাবু (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সিআইডি। গত মঙ্গলবার রাজধানীর কাফরুল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মশিউর রহমানের বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়ায়। তিনি মহাখালীর ডিওএইচএসের একটি বাড়িতে আবরার গ্রুপ নামে একটি কম্পানির অফিস খুলে নিজেকে ওই কম্পানির ক্রয় কর্মকর্তা বলে পরিচয় দিতেন।

মানবদেহে বার্ডফ্লু মিললো,

চীনে ৪১ বছর বয়সী এক ব্যক্তি বার্ড ফ্লুর এক বিরল ধরনে আক্রান্ত হয়েছেন। মানবদেহে এই স্ট্রেইনের সংক্রমণ এটিই প্রথম। এই ব্যক্তি কিভাবে সংক্রমিত হলেন, কর্মকর্তারা সে সম্পর্কে বিস্তারিত প্রকাশ করেননি। তবে H10N3 ধরনের বার্ড ফ্লু মানুষ থেকে মানুষে ছড়ায় না বলে ধারণা করা হচ্ছে।

গত সপ্তাহে জিংশু প্রদেশের বাসিন্দা ওই ব্যক্তির দেহে এই বার্ড ফ্লুর সংক্রমণ ধরা পড়ে। চিকিৎসার পর তিনি এখন সেরে উঠছেন। 

সরকার ফেইসবুক ও ইউটিউবকে নিবন্ধনের আওতায় আনতে চান,

ফেসবুক ও ইউটিউবের মতো সামাজিক যোগাযোগমাধ্যমগুলোকে নিবন্ধনের আওতায় আনতে চায় সরকার। আজ বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা–সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে কমিটির সভাপতি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এ কথা জানান।
মন্ত্রী বলেন, গুগল এবং আমাজন ইতিমধ্যে ভ্যাটের আওতায় এসেছে, রেজিস্ট্রেশন করেছে। অন্য যারা করেনি, সেগুলোও যাতে রেজিস্ট্রেশনের আওতা আসে, তা তাঁরা চান। সবারই জবাবদিহি থাকুক।

দেশে দ্বিতীয় সর্বোচ্চ বিদেশি আয় এসেছে গতমাসে

বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী বাংলাদেশিরা মে মাসে ২১৭ কোটি ১১ লাখ মার্কিন ডলার বা প্রায় ১৮ হাজার ৪৫৪ কোটি টাকা প্রবাসী আয় দেশে পাঠিয়েছেন। এক মাসে এত আয় আসার ঘটনা দেশের ইতিহাসে দ্বিতীয়বারের মতো ঘটেছে। এর আগে গত বছরের জুলাই মাসে ২৫৯ কোটি ৮২ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় দেশে এসেছিল।
করোনাভাইরাসের সংক্রমণের মধ্যেও ঈদকে কেন্দ্র করে গত মাসে ভালো আয় পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। 

মনিরা বেগম প্রধানমন্ত্রী'র পিএস হলেন,

প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ মনিরা বেগমকে নিজের একান্ত সচিব (পিএস) হিসেবে নিয়োগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবারএই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এর আগে এ পদে কর্মরত ছিলেন ওয়াহিদা আক্তার। তিনি এখন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত আছেন।

ফাঁড়িতে পিটিয়ে হত্যা করেছিল এস‌আই আকবরের জামিন নামঞ্জুর

সিলেটে পুলিশ ফাঁড়িতে রায়হান আহমদ নামের এক যুবককে পিটিয়ে হত্যার চাঞ্চল্যকর মামলার প্রধান আসামি বরখাস্ত হওয়া উপপরিদর্শক (এসআই) আকবর হোসেন ভূঁইয়ার জামিন আবেদন নামঞ্জুর হয়েছে।
বুধবার দুপুরে ভার্চুয়াল শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করেন সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আবদুর রহিম।








একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ