শেষ খবর

6/recent/ticker-posts

Header Ads Widge

Responsive Advertisement

দাপুটে ইউএস এয়ারলাইন্সের মতে, এটা জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর‌ই!

মঞ্জুর মোর্শেদ : জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নামটি রাখা হয় ২০১০ সালে অর্থাৎ ১১ বছর আগে কিন্তু কোনো এক দৈবিক কারণে ইউএস বাংলা এয়ারলাইন্স এখনো ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরের নাম জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবেই ব্যবহার করে যাচ্ছে!

তাদের ডোমেস্টিক সার্ভিসের আজকের টিকেটেও লেখা মেলে 'জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর'!

বিষয়টা জানার পর সাধারণ মানুষ হতাশার সাথে মন্তব্য করেন যে এতো কিছুর পরেও ইউএস এয়ারলাইন্স তাদের মন থেকে জিয়া প্রীতির অবসান ঘটাতে পারলো না যে এর রহস্যটা কি? কেনোনা চলমান আওয়ামী সরকার‌ও তো তাদের জন্য আগাগোড়াই সব ধরনের সুবিধা ইচ্ছা মতো ব্যবহার করার সুযোগ করে দিয়েছে!

ঢাকা বিমানবন্দরের বর্তমান নাম 'হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর' সবাই তাৎক্ষণিক মেনে নিয়ে তা সর্বপর্যায়ে ব্যবহার করলেও অজ্ঞাত কারণে ইউএস বাংলা এয়ারলাইন্স‌টিই কোনো কিছুুর তোয়াক্কা না করে এখনও আগের সেই ‘জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর’ নামটিই ব্যবহার করে চলেছে?

এ প্রশ্নটির উত্তর জানার জন্য বেসরকারি এই এয়ারলাইন্সটিতে যোগাযোগ করা হলে সেখানকার কোনো কমকর্তাই কথা বলতে রাজি হননি। প্রতিষ্ঠানটির (এমডি) আব্দুল্লাহ আল মামুন ও (সিইও) ইমরান আসিফের সাথে কথা বলার বহু চেষ্টা চালিয়েও তাদের টিকিটির দেখাও মিলে নি!


এভিয়েশন বিষয়ক সিনিয়র সাংবাদিক আবুল আজাদ সুলায়মান ডয়চে ভেলেকে বলেছিলেন, ‘‘ইউএস-বাংলার ড্যাশ-৮ বিমান দুর্ঘটনার পর এটা নিয়ে প্রশ্ন উঠেছে৷ এটা কিছু দেশ ব্যবহার করলেও ইউরোপ এবং স্ক্যান্ডিনেভিয়ান অনেক দেশ এই উড়োজাহাজ ব্যবহার করছে না৷ কারণ, এর ল্যান্ডিং গিয়ার ত্রুটিপূর্ন৷''

তিনি আরো বলেছিলেন, ‘‘আমাদের দেশে যারা প্রাইভেট এয়ালাইন্সের ব্যবসা করেন, তারা এটাকে আলু-পটলের ব্যবসার মতো মনে করেন৷ তাদের এটা করার দক্ষতা এবং যোগ্যতা নাই৷ তারা মনে করে, এ ব্যবসা করলে তাদের সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে৷

উল্লেখ্য যে নির্দিষ্ট সময় পরপর একটি উড়োজাহাজের ইঞ্জিন ও ল্যান্ডিং গিয়ারসহ গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের মেয়াদ শেষ হয়ে গেলে রক্ষনাবেক্ষণ প্রয়োজন হয়৷ এ রক্ষণাবেক্ষণের একটি পর্যায় হলো সি-চেক৷ এই সি চেকে গিয়ে আটকে যায় কোনো কোনো এয়ার লাইন্সের উড়োজাহাজ৷ একটি এয়ারলাইন্সের ১১টির মধ্যে ছয়টি উড়োজাহাজ সি-চেক-এর কারণে বসে থাকতে হয়েছে দীর্ঘদিন৷

এভিয়েশন বিশেষজ্ঞ এবং বিমান বোর্ডের সাবেক পরিচালক ওয়াহিদুজ্জামান ডয়চে ভেলেকে বলেন, ‘‘একটি প্রাইভেট এয়া্রলাইন্স চালানোর জন্য যে ধরনের উদ্যোক্তা দরকার, যেমন দক্ষতা দরকার, ব্যবস্থাপনা দরকার সেগুলো আমাদের এখানে এখনো হয়নি৷"

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ