শেষ খবর

6/recent/ticker-posts

Header Ads Widge

Responsive Advertisement

পুলিশ সদস্য সাঈদীর মৃত্যুতে স্টাটাস লিখে ফেঁসে গেলেন

সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করায় পানিশমেন্ট ট্রান্সফার!

ছবি: পুলিশ পরিদর্শক খাইরুল ইসলাম 

মঞ্জুর মোর্শেদ : দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে ফেসবুকে শোক প্রকাশ করেছিলেন রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) পরিদর্শক খাইরুল ইসলাম। বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসার পরে তাকে আমর্ড পুলিশ ব্যাটেলিয়ন (এপিবিএন) পার্বত্য জেলা খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় শাস্তিমূলক বদলি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের নির্দেশে তাকে এ বদলি করা হয় বলে জানা যায়। 

উল্লেখ্য খাইরুল ইসলাম আরএমপির প্রসিকিউশন বিভাগে আদালত পরিদর্শক পদে কর্মরত ছিলেন। এর আগে গত ১৪ আগস্ট দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর খবর ছড়িয়ে পরলে তা জানার পর রাতেই খাইরুল ইসলাম শোক জানিয়ে তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন। তিনি তার ফেসবুক পোস্টে লেখেন, কোরআনের পাখি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেমে দ্বীন মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী হুজুর আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়ার মায়া ত্যাগ করে পরলোকে গমন করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ হুজুরকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন

জানা গেছে তার ওই পোস্টের কথাগুলো অনেকে পছন্দ করে কমেন্টও করেছেন। 

এবিষয়ে আরএমপির সদর দপ্তরের একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, খাইরুলের পোস্টটি নজরে আসার পর আরএমপি কমিশনার বিষয়টি তদন্তের নির্দেশ দেন সাইবার ক্রাইম ইউনিটকে। তদন্তে সাইবার ইউনিট নিশ্চিত হয়েছেন তারই আইডি থেকে পোস্টটি প্রকাশ করা হয়। ফলে গতকাল বুধবার দুপুরেই প্রতিবেদন দাখিল করে। তিনি এমন পোস্ট দিয়ে অসদাচরণ করেছেন। এতে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। তিনি পুলিশ বিভাগে কর্মরত একজন সরকারি কর্মকর্তা। এ ধরনের পোস্ট শৃংখলা পরিপন্থী ও সরকারবিরোধী। তাই বুধবারই পুলিশ সদর দপ্তরকে বিষয়ে অবহিত করা হয়। এরপরই তাকে পুলিশ সদর দপ্তর থেকে শাস্তিমূলক বদলির আদেশ জারি করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ