শেষ খবর

6/recent/ticker-posts

Header Ads Widge

Responsive Advertisement

ভারতীয়রা চাঁন্দের দেশেও গেলো কিন্ত আমরা আর কতোকাল রিপভ্যান উইঙ্কেল ভূমিকায় অভিনয় করবো?

মঞ্জুর মোর্শেদ : ভারতের চাঁদের দেশে যাওয়া ও আমাদের অবস্থার বাস্তব-তথ্য গুলো তুলে ধরার আগে খুব মন চাইছে রিপভ্যান উইঙ্কেল গল্পটার সারকথাটা একটু বলি, প্লিজ...

(ছবি: প্রতীকী; সংগৃহীত)

এক যে ছিলো রিপভ্যান উইঙ্কেল

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধ শুরু হবার কয়েক বছর আগের কথা। তখন নিউ ইয়র্কের হাডসন বদ্বীপের পাশে ক্যাটস্কিল পর্বতের পাশের এক গ্রামে বাস করতেন রিপভ্যান উইঙ্কল। রিপ ছিলেন ডাচ বংশোদ্ভূত মার্কিন। রিপ ছিলেন অকাম্মা ও ভবঘুরে প্রকৃতির, সে পর্বতের অরণ্যে অরণ্যে ঘুরে বেড়াতে ভালোবাসতো। তার স্ত্রী তাকে দুই-চক্ষে দেখতে না পারলেও গ্রামের লোকজন তাকে খুবই পছন্দ করতো, বিশেষ করে শিশুরা। কারণ সে তাদের খুব মজার মজার গল্প শুনাতো, ছবি এঁকে দেখাতো, খেলনা দিতো।

যাই হোক, শরতের এক সকালে রিপ তার স্ত্রীর ঝগড়া থেকে বাঁচতে তার বন্দুক আর বিশ্বস্ত কুকুর উলফকে নিয়ে পাহাড়ে চলে যায়। একটি কাঠবিড়ালীর পিছু নিয়ে সে পাহাড়ের চূড়ায় উঠতে থাকে। হঠাৎ সে তার নামে ডাক শুনে দেখে একজন ডাচ পোশাক পরা ছোট পিপা(পানি/মদেরপাত্র) বহন করে পর্বতের চূড়ার দিকে উঠছে এবং তার সাহায্য চাচ্চে। রিপ এগিয়ে গিয়ে তাকে সাহায্য করে তথা তারা একসাথে পিপাগুলো নিয়ে উপরে উঠে এবং আবিষ্কার করে কোথায় থেকে বিকট শব্দ আসে। সে দেখে একজন সুসজ্জিত, নিশ্চুপ ও দাড়িওয়ালা লোক নাইন পিন(বাজনা) বাজাচ্ছে। তারা কারা তা জানতে জানতে আর নাইন পিনের সুরের সাথে সে পিপা থেকে মদ নিয়ে পান করতে করতে কখন জানি ঘুমিয়ে পরে।

(বিশ বছর পর...)

ঘুম থেকে উঠে সে কিছু পরিবর্তন দেখতে পায়। তার বন্দুক পুরনো ও মরিচা ধরা, তার দাড়ি পা পর্যন্ত লম্বা এবং তার কুকুরটিকে আশেপাশে পাচ্ছে না। রিপ অনেক কষ্ট করে উঠে তার গ্রামে ফিরলেন বটে কিন্তু সেখানে কেউ তাকে চিনতে পারল না, সে নিজেও চেনা কাউকে দেখলো না, নিজের বাড়িঘর‌ও খুঁজে পেলো না! পরবর্তীতে সে খোঁজ নিয়ে জানতে পারে তার স্ত্রী মারা গেছে, তার কাছের বন্ধুরা যুদ্ধে গেছে এবং কেউ কেউ গ্রাম ছেড়ে চলে গেছে। সমস্যায় পরে যখন সে নিজেকে রাজা দ্বিতীয়-জর্জ -এর একজন প্রজা হিসেবে দাবী করেন। সবাই তখন অবাক হয়ে যায়, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধ সংগঠিত হয়েছে, রাজা জর্জের ছবির পরিবর্তে এখন স্কুল, কলেজ, অফিস, হোটেলে জর্জ ওয়াশিংটনের ছবি ঝুলছে। রিপ আরও অবাক হয়ে যায় যখন দেখে যে সবাই আরেকজন লোককে রিপ ভ্যান উইঙ্কল নামে ডাকছে কিন্তু সে একটু পরেই বুঝতে পারে ওটা আসলে তার ছেলে, যাকে সে শিশু অবস্থায় রেখে গিয়েছিল এখন সে যুবক পুরুষ। রিপ বুঝতে পারলো যে পিপার মদ খেয়ে সে যে ঘুম দিয়েছিলো এর মধ্যেই বিশটা বছর পার হয়ে গেছে, এটা তার বিশ বছর পরে প্রত্যাবর্তন....


প্রিয় পাঠক, 

গল্পের রিপভ্যান উংকেলের ঘুম বিশ বছর পরে ভাঙ্গলেও বাঙ্গালী জাতির ঘুম কবে ভাঙ্গবে!? আল্লাহ মালুম। পিপার মদ খেয়ে রিপের ঘুম বিশ বছর পরে ভাঙ্গলেও বাঙ্গালী জাতির যুগ যুগ ঘুমিয়ে থাকা বা থাকার অভিনয়ের শেষ যে কবে হবে তা আমার জানা নেই।


প্রিয় পাঠক ও বন্ধুরা আমার,

চাঁদের দক্ষিণ মেরুতে ভারতের 'চন্দ্রযান-৩' সফলভাবে অবতরণ করলো যে সংবাদটি জানার পর বাংলাদেশের মানুষ সোশ্যাল মিডিয়াতে তাদের মতামতে যেমন বাইগুম-বাইগুম নাচন-কোদন করলো তা শুধু দেখলাম আর আর ভাবলাম, "এদের ঘুম কবে ভাঙ্গতে পারে!? 


প্রিয় পাঠক ও বন্ধুরা,

ভারতের এই বিজয় দেখে আমিও কিছু বক্তব্য ও মন্তব্য পেশ করছি আমার ওয়ালে। সবার প্রতি অনুরোধ একটু পড়ে দেখবেন। ঘুমের ঘোর বেশি থাকলে উত্তর স্বরূপ কোনো মন্তব্য লেখার দরকার নেই, শুধু পড়লেই কৃতজ্ঞতা হবো, সবাইকে ধন্যবাদ জানাই।


ভারতের চাঁন্দের দেশে যাওয়া নিয়ে আমার বক্তব্য-মন্তব্য:

আপনি নিশ্চ‌ই জানেন যে আমেরিকার নাসা(NASA), ভারতের ইসরো(ISRO) -এর মতোই বাংলাদেশের‌ও একটা মহাকাশ গবেষণার জন্য সংস্থা রয়েছে, যার নাম স্পারসো(SPARRS), জানার জন্য আবারো ধন্যবাদ জানাই।


প্রিয় পাঠক ও বন্ধুরা আমার,

নাসায় কি হয় বা কি করছে না করছে আমরা সবাই তার কমবেশী জানি। ভারতের ইসরো কি করে না করে তার খবর না রাখেলেও এবার যে তারা চাঁদে চন্দ্রযান-৩ পাঠালো আর চাঁদের অজানা রহস্য আবিষ্কার করছে তার খবর দেখি সবাই রাখে ও ফেইসবুক ফাটিয়ে ফেলছে....! হায়রে অভাগা, নাদান বাঙালী!!!

এদিকে বাংলাদেশের স্পারসো -এর সর্বশেষ দুইটি কাজের খবর হলো:

ক) শেখ রাসেল দিবস উপলক্ষে মিলাদ আয়োজন।

খ) শোক দিবস উপলক্ষে দোয়া এবং আলোচনা সভা। 


এমতাবস্থায় আমার তরফ থেকে সাথে কিছু তথ্য সংযুক্ত করা হোলো:

১) ক) ভারত মাত্র ৬১৫ কোটি রুপি (৯০০ কোটি টাকা) খরচ করে চন্দ্র বিজয় করেছে; 

খ) এদিকে ঢাকা দুই ভাগে বিভক্ত করে দুই সিটি কর্পোরেশন ১৩০০ কোটি টাকা খরচ করেও মশা মারতে পারছে না!

২) কি) চন্দ্রযান-৩কে ৩.৮৪ লাখ কিমি দূরে অবস্থিত চাঁদে পাঠাতে ভারতের সর্বসাকুল্যে বাংলাদেশী টাকায় ৯০০ কোটি টাকা(৬১৫ কোটি রুপি) খরচ হয়েছে,

খ) এদিকে বঙ্গবন্ধু স্যাটেলাইট ৩৫ হাজার কি.মি. উপরে পৃথিবীর অরবিট লেভেলে পাঠাতে বাংলাদেশের খরচ গেছে ৩০০০ হাজার কোটি টাকা! 

৩) ক) চন্দ্রযান-৩ মিশনে ভারতের মোট বাজেট ছিলো ৬১৫ কোটি রুপি(বাংলাদেশী টাকায় ৯০০ কোটি টাকা মাত্র) 

খ) এদিকে আমাদের ফরিদপুরের ছাত্রলীগ নেতা 'নিশান' একাই বিদেশে পাচার করেছে ২০০০ কোটি টাকা!

৪) ক) চন্দ্রযান-৩কে সফল ভাবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করতে ভারতের খরচ হয়েছে ৯০০ কোটি টাকা,

খ) এদিকে চট্টগ্রাম-কক্সবাজার সড়ককে ৪ লেনের মহাসড়কে উন্নীত করতে (কি.মি.প্রতি) বাংলাদেশের খরচ হবে মাত্র ২৭৫ কোটি টাকা মাত্র।

উপসংহারঃ ভারত ৯০০ কোটি টাকায় চাঁদ জয় করে আর বাংলাদেশ সরকার বিমানবন্দর থেকে জিয়াউর রহমানের নাম মুছে ফেলতে খরচ করে ১২০০ কোটি টাকা অথচ এই দেশ, মুক্তিযুদ্ধ নিয়ে বাঙ্গালী কতোই না গালগপ্প মারে! জিন্দাবাদ আর জয় বাংলা শ্লোগান নিয়ে পথে নেমে অগনিত মানুষ জান দিয়ে দেয় পুলিশের গুলিতে! যে পুলিশ বাঙালীর পালা, পুলিশের যে পোশাক বাঙালীর কিনে দেয়া, যে রাইফেল, শর্টগান, পিস্তল ও তার বুলেট, কার্তুজ‌ও বাঙালীর পয়সায় কিনে দেয়া, আজীবন বেতন-ভাতা খেয়ে আমাদের পুলিশ সেই পোশাক গায়ে চড়িয়ে সেই কিনে দেয়া বন্দুক রাইফেল দিয়ে, কিনে দেয়া সেই বুলেট, কার্তুজ ছুঁড়েই বাঙালীর জীবন নিয়ে নেয়! বাঙালী কত‌ই না গর্ব আওয়ামী লীগ, বিএনপি নিয়ে! অথচ.... ছিঃ ছিঃ ছিঃ, এই ভাবে আর কতোকাল!!? আর কতোকাল একটা জাতির সাথে স্বজাতির লোক প্রতারণার পর প্রতারণা করেই যাবে, করেই যাবে আর সাধারণ বাঙালীরা সবাই মিলে রিপভ্যান উইংকেলের মতো বছরের পর বছর ঘুমের ঘোরে থাকার অভিনয় করে যাবে!!? আর কতোকাল..., লজ্জাও লাগে না!? একটা বেশ্যাও লজ্জা পায় তাই বলে, "আলোটা নিভিয়ে নিন", আর এখানে সবাই চুরি বাটপারি করে রাতারাতি গায়ের চামড়ার উজ্জলতা বৃদ্ধি করে চোখে চোখে রেখে কথা বলে!!! এটাকেও একটা জাতির জীবন ব্যবস্থা বলা যেতে পারে!?

ভারতের চাঁদ গিয়ে এই বিজয় অর্জনের জন্য তাদের প্রতি আন্তরিক অভিনন্দন জানাই আর সারা বাংলাদেশের প্রতিটি বাঙালীকে বলি, "আর কতো? এবার জেগে উঠুন, একবার মানুষের মতো মানষিকতা নিয়ে সবাই মিলে ঘুরে দাঁড়ান! সামনেই নির্বাচন, আবার হবে নির্বাচন, আবার নির্বাচিত হবে কার হাতে কোন ক্ষমতা যাবে। আবারও কি আগের মতো, এখনকার মতো....!!!

এগুলো কোনো কথা হতে পারে!?


একটি ভিডিও ক্লিপ দেখুনঃ

(বিঃদ্রঃ- ভিডিও সংগৃহীত)

সাফকথা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ