শেষ খবর

6/recent/ticker-posts

Header Ads Widge

Responsive Advertisement

'কে তুমি আগন্তুক 'মিয়ান আরাফী'? গতকালের খুনখারাবিতে তোমার তো কোনো ভূমিকা ছিলোনা...'

গতকাল ২৮ অক্টোবর, ২০২৩ইং রোজ শনিবারের মহাসমাবেশকে ঘিরে প্রকাশ্যে পিটিয়ে হত্যার সংঘর্ষ শেষে হঠাৎ বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সঙ্গে এক লোককে দেখা যায়, গণমাধ্যমে তার পরিচয় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ‘উপদেষ্টা’ বলে প্রকাশিত হয় ও জানা যায় যে সেই ভদ্রলোক নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন এবং সেখানে সংবাদ সম্মেলন করতে গিয়েছিলেন, তার নাম নাকি মিয়ান আরাফী। ২৪ ঘন্টা পেরুতে না পেরুতেই তার সেই পরিচয় নিয়ে হৈচৈ শুরু হয়েছে পৃথিবীর বড়ো বড়ো যোগাযোগ মাধ্যমগুলোতে। ওদিকে খবর নিলে জানা যায়, এমন কোনো ব্যক্তিকে চেনে না বলে জানায় ঢাকায় অবস্থিত খোদ মার্কিন দূতাবাস। সুত্র থেকে আরও জানায়, সন্ধ্যায় এ বিষয়ে জানতে চাইলে দূতাবাস থেকে জানানো হয়, কোনো ব্যক্তি মার্কিন দূতাবাস থেকে বিএনপি অফিসে যাননি। এমনকি জো বাইডেনের ‘উপদেষ্টা’ বলে যে পরিচয়টি উল্লেখ করা হয়েছে সেটিও সঠিক নয়। তাহলে ইশরাকের সাথে এই সঙ্গীটি কে? কেনো তার মিথ্যা পরিচয় প্রকাশ করা হয়েছে? গতকালের নাশকতার সাথে তার সম্পর্ক কি? উল্লেখ্য গতকাল সন্ধ্যার সকল তান্ডব শেষে বাইডেনের ‘উপদেষ্টা’র পরিচয়ে এক লোকের বিএনপির কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন এবং সেখানে ব্রিফিংয়ের খবর ও ভিডিও প্রকাশ হয় দেশ-বিদেশে গণমাধ্যমে। প্রকাশিত তথ্য মতে, এমনকি সেখানে তারা তাকে বাইডেনের উপদেষ্টা বলে দাবি করেন এবং উক্ত ব্যক্তিকে ইংরেজিতেও কথা বলতেও দেখা যায়। এখানে বিশেষ ভাবে উল্লেখযোগ্য যে তবে আলোচিত ব্যক্তিটি তার নিজের মুখে একবারও নিজেকে জো বাইডেনের উপদেষ্টা বলে পরিচয় দিয়েছেন, এমন কোনো তথ্য, প্রমাণ মেলেনি। জানা গেছে, সেই সংবাদ সম্মেলনে তিনি বাংলাদেশ পুলিশ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন ও বিচার বিভাগের ওপর নিষেধাজ্ঞার বিষয়ে তার সরকারের কাছে সুপারিশ করেন। এদিকে এই আগন্তুকের সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে গতরাতে বিএনপির মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, নয়াপল্টনে মহাসমাবেশে পুলিশের হামলা, টিয়ারগ্যাস ও গুলির পর সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় অফিসে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের উপদেষ্টা হিসেবে পরিচয় দিয়ে যিনি সাংবাদিকদের সামনে বক্তব্য রেখেছেন তা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দৃষ্টি গোচরে এসেছে। এই বিষয়ে বিএনপি একেবারে অবগত নয়। এদিকে সুত্র জানায়, তিনি কোনো আমেরিকার প্রেসিডেন্টের উপদেষ্টা-ফুপদেষ্টা নয়, সে একজন বাংলাদেশি আমেরিকান, তার পুরা নাম, 'মিঞা জাহিদুল ইসলাম আরেফী'। জন্ম এবং বেড়ে ওঠা সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ায়। তিনি মাঝে মাঝেই বাংলাদেশে আসেন। এমতাবস্থায় সকলের মনে তাকে নিয়ে একটি বিশেষ প্রশ্নের উদয় হয়েছে, "হঠাৎ করে এই ভয়াবহ সময়ে আত্মপ্রকাশকারী, তাও আবার আমেরিকার প্রেসিডেন্টের উপদেষ্টা'র মিথ্যা পরিচয় নিয়ে স্ক্যান্ডেলিং! সে আসলে কে? গতকালের রাজনৈতিক সংঘর্ষকে কেন্দ্র করে ওই সংবাদ সম্মেলন ছাড়াও কি তার ভূমিকা ছিলো!? সাফকথা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ