![]() |
| (ছবি: খাদিজাতুল কুবরা, জবি শিক্ষার্থী খাদিজাতুল কুবরা।; সংগৃহীত) |
মঞ্জুর মোর্শেদ : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজাতুল কুবরার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় করা পৃথক মামলা দুটির জামিন মঞ্জুর করে আদেশ দিয়েছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। কুবরার আইনজীবী বিএম ইলিয়াস কচি জানান এ আদেশের ফলে তার মুক্তিতে বাধা নেই বলে জানান।
"আমার সাথে যেটা হয়েছে, পুরোটাই অন্যায়। বিনা দোষে আমি ৪৫০ দিন জেল খাটলাম। এরচেয়ে বেশি কিছু আর এখন বলতে চাই না। বলার মতো মনমানসিকতা নাই",
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাবির শিক্ষার্থী খাদিজাতুল কুবরা বলেন।
বৃহস্পতিবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন।
প্রসঙ্গত, অনলাইনে সরকার বিরোধী বক্তব্য প্রচারসহ দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণের অভিযোগে ২০২০ সালের অক্টোবরে খাদিজা ও অবসরপ্রাপ্ত মেজর দেলোয়ার হোসেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে রাজধানীর কলাবাগান ও নিউ মার্কেট থানায় দুটি মামলা করে পুলিশ। পরে ২০২২ সালের ২৭ আগস্ট পুলিশ তাকে গ্রেফতার করে। এরপর বারবার শুনানি পেছানোর কারণে মুক্তি মেলেনি খাদিজার।
এদিকে গত জুলাইয়ে আপিল বিভাগের এক আদেশে ১০ই নভেম্বর পর্যন্ত (৪ মাস) তার জামিন সংক্রান্ত আবেদনের শুনানি স্ট্যান্ডওভার (মুলতবি) রাখা হয়েছিল। এরপর আজ খাদিজাতুল কুবরাকে জামিন দিয়েছেন আপিল বিভাগ।
মামলার এজাহারে বলা হয়েছে, বাদী ২০২০ সালের ১১ অক্টোবর মেজর দেলোয়ার হোসেনের ইউটিউব চ্যানেলে ‘হিউম্যানিটি ফর বাংলাদেশ’ শিরোনামে এক ভিডিও দেখতে পান। সেখানে সঞ্চালক খাদিজাতুল কুবরার উপস্থাপনায় অবসরপ্রাপ্ত মেজর দেলোয়ার হোসেন তার বক্তব্যে বাংলাদেশ বৈধ গণতান্ত্রিক সরকারকে উৎখাতের বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।

0 মন্তব্যসমূহ
Do good not be good.
- সাফকথা